শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২২, ১২:৩৫ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ১২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে শপথ গ্রহণের আগেই মারা গেলেন ইউপি চেয়ারম্যান

জহিরুল ইসলাম শিবলু: [২] শপথ গ্রহণের আগেই লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ইসমাইল হোসেন (৬২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

[৩] শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে (প্রা.) তার মৃত্যু হয়। গত ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। গেজেট প্রকাশ না হওয়ায় তার শপথ গ্রহণ করা হয়নি। ইসমাইল দিঘলী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে ১৬ ডিসেম্বর দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

[৪] ইসমাইলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলী ইউনিয়ন পরিষদের সচিব আবদুল কাদের। তিনি বলেন, ইসমাইল স্ট্রোক করলে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানেই তিনি মারা যান। তার পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়