শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ১০:০৫ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২২, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জ সদর হাসপাতালে রাতের খাবার দেয়া হয় বিকেলে

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রোগীদের রাতের খাবার দেওয়া হচ্ছে বিকেলে।

[৩] বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল সুয়া ৪টার দিকে শিশু বিভাগে দেখা যায় খাবার বিতরনের দৃশ্য। এদিকে রোগীরা খাবার আগে পেলেও রাতে খাবার খেতে পারে না বলে অভিযোগ করেন।

[৪] চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, আমরা বিকেল খাবার আগে পেলেও খাবার খেতে পারি না। রাতে ভাত ভালো থাকলেও সবজি ও তরকারি নষ্ট হয়ে যায়। খাবার না খেয়ে ক্ষুধার জ্বালায় ভুগতে হয়।

[৫] সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার জামতৈল, গ্রামের নাম প্রকাশ্যে অনিচ্ছুক শিশু বিভাগে রোগীর স্বজনসহ একাধিক স্বজনরা বলেন, রাতের খাবার বিকেলে দিয়ে যায়। রাতে আমারা খেতে পারি না। সঠিক সময়ে সঠিক খাবার দিতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

[৬] হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.সাইফুল ইসলাম বলেন, প্রায় ২৫০জন রোগীর খাবার দিতে হয়, তাই একটু আগেই দেয়া হয়। এতো আগে খাবার দিলে এতে খাবার নষ্ট হচ্ছে অবগত করলে তিনি এরিয়ে যান এবং ফোন কেটে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়