শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২২, ১২:০৩ দুপুর
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২২, ০২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে ৪২ শতাংশ শপিংমল ও ২২ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান: সিপিডি

সোহেল রহমান: [২] দেশে তৈরি পোশাকশিল্পের বাইরে অন্যান্য খাতের কারখানায় অগ্নিদুর্ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ৬ মাসে ৮২টি কারখানায় আগুন লেগেছে, এতে মৃত্যু হয়েছে ১২৮ জনের। এ সময়ে প্রতি দুই দিনে একটি করে অগ্নিদুর্ঘটনা ঘটেছে। এতে দগ্ধ বা আহত হয়েছে ২৮৩ জন। অন্যদিকে বর্তমানে শপিং মল ও মার্কেটগুলোতে অগ্নিকান্ডের ঝুঁকির হার ৪২.৩ শতাংশ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২২ শতাংশ ও স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো ১৯.২ শতাংশ ঝুঁকিতে রয়েছে।

[৩] বৃহস্পতিবার ‘কর্মক্ষেত্রে অগ্নিদুর্ঘটনা ও শ্রমিক নিরাপত্তা: নিরসনের উদ্যোগ কোথায়’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিং-এ এ-সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, অগ্নিদুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটে চারটি অঞ্চলেÑ ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে। গত ছয় মাসে ২৯টি অগ্নিকান্ড ঘটেছে ঢাকায়। এর বাইরে নারায়ণগঞ্জে ১০টি, গাজীপুরে ৮টি এবং চট্টগ্রামে ৮টি দুর্ঘটনা ঘটছে।

[৪] প্রতিবেদনে বলা হয়, পোশাক খাতের বাইরে অন্য খাতগুলোর কারখানায় অগ্নিদুর্ঘটনা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় শিল্পে নিরাপত্তার বিষয়টি জোরালোভাবে উঠে এসেছে। নিরাপত্তার অভাবের অন্যতম কারণ হলো অগ্নিদুর্ঘটনা রোধে বিনিয়োগে আগ্রহী নন উদ্যোক্তারা। এ খাতে বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি বলে মনে করে সিপিডি।

[৫] সিপিডি বলেছে, গত বছরের অক্টোবরে শিল্প খাতে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বড় ধরনের উদ্যোগ নেয়, কিন্তু সে উদ্যোগের যথাযথ বাস্তবায়ন হচ্ছে না।

 

  • সর্বশেষ