শিরোনাম
◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২২, ০৪:৩০ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২২, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপন তথ্য ফাঁসে ডেনমার্কের গোয়েন্দা প্রধান কারাগারে

রাশিদুল ইসলাম : [২] ডেনমার্কের ফরেন ইন্টেলিজেন্স প্রধান লার্স ফিন্ডসেনকে গত ৯ ডিসেম্বরে গ্রেপ্তার করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসে যখন কোপেনহেগেনের একটি আদালত তার পরিচয় প্রকাশ করা থেকে বিরত রাখার আদেশ প্রত্যাহার করে নেয়। সিএনএন

[৩] ড্যানিশ সিকিউরিটি এন্ড ইন্টেলিজেন্স সার্ভিস দীর্ঘ তদন্তে লার্সের গোপন তথ্য ফাঁসের ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] লার্সের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে এখনো গোপনে বিচার চলছে। ২০১৫ সাল থেকে ড্যানিস গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন লার্স।

[৫] এর আগে তিনি ড্যানিস পুলিশ গোয়েন্দা সার্ভিসের বিভাগীয় প্রধান হিসেবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করতেন।

[৬] লার্স সহ ডেনমার্কের গোয়েন্দা বিভাগ চারজনকে যে আইনে গ্রেপ্তার করা হয়েছে সে অভিযোগ প্রমাণিত হলে তাদের ১২ বছরের জেল হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়