শিরোনাম
◈ ইইউতে বড় ধাক্কা, নতুন বাজারে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের ◈ কলকাতায় সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার অবস্থান নিয়ে ভিডিও প্রকাশ! ◈ প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির (ভিডিও) ◈ সমস্যাগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন: অর্থমন্ত্রী ◈ শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি, আরও গতিশীল হওয়ার প্রত্যাশা ◈ সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের ফের আবেদন, পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি ◈ ট্রাম্পের হুমকির পরই ইরানে মার্কিন হামলা, নিহত ৮ ◈ শাপলা চত্বর মামলা: তদন্ত শেষ, আসামির তালিকায় যারা ◈ ‘আজ রাতেই ইরানে কঠোর হামলা’, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের ◈ উগ্রবাদী সংগঠনের প্রশিক্ষণের অভিযোগে গ্রেপ্তার এনসিপি নেতা আতাউল্লাহ স্থায়ী বহিষ্কার

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২২, ০৪:৩৪ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২২, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাত পোহাতেই ‘বিজয়ী’ প্রার্থী হেরে গেলেন সকালে !

নিউজ ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য পদে ফলাফল শিট পাল্টে দেওয়ার অভিযোগ উঠেছে। নির্বাচনের দিন বুধবার (৫ জানুয়ারি) রাতে ৪ দফা ভোট গণনা শেষে হারুনুর রশিদ জমাদারকে বিজয়ী ঘোষণা করে স্বাক্ষরিত ফলাফল শিট হস্তান্তর করেন প্রিসাইডিং অফিসার। রাত পোহাতেই ফলাফল পাল্টে যায়। আরটিভি

বৃহস্পতিবার (৬ জানুযারি) রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল আহাদকে বিজয়ী দেখানো হয়। একই ওয়ার্ডে দুইরকম ফলাফল।

এমন অভিযোগ করে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচনের দিন বিজয়ী ইউপি সদস্য হারুনুর রশিদ জমাদার।

ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মলনে মো. হারুনুর রশিদ জমাদার অভিযোগ করে বলেন, আমি ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য পদে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি। আমার দক্ষিণ ধানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হারুন অর রশিদ। নির্বাচনে শেষে ভোট গণনা করে প্রিসাইডিং অফিসার ফলাফল ঘোষণা করেন। নানা কারণে পরপর ৪ বার ভোট গণনা শেষে সেখানে আমি মোরগ প্রতীকে সর্বোচ্চ ৪০৮ ভোট পেয়ে নির্বাচিত হই।

ঘোষণা শেষে তিনি তার স্বাক্ষরিত ফলাফল শিট আমার নির্বাচনী এজেন্ট মো. শরীফ হোসনের কাছে হস্তান্তর করেন। ফলাফলে আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল আহাদ (প্রতীক ফুটবল) ৩৭৭ ভোট দেখানো হয়। কিন্তু বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলী রেজা আশরাফি তার অফিস থেকে পরাজিত আবদুল আহাদকে নতুন করে বিজয়ী দেখিয়ে ফলাফল শিট প্রদান করেন। সেখানে নির্বাচনের দায়িত্বরত এজেন্টদের স্বাক্ষরও জাল করে দেখানো হয়েছে। এই বিষয়ে আমি লিখিতভাবে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছি।

এই বিষয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হারুনুর রশীদ বলেন, বুধবার নির্বাচন শেষে কেন্দ্রে যে ফলাফল আমি ঘোষণা দিয়েছি সেটিই সঠিক। এর পরে যেটি হয়েছে সেটি পরদিন অফিস থেকে হয়েছে। আমি জানি না, আমাকে বলির পাঠা বানানোর চেষ্টা করা হচ্ছে।

অপরদিকে রিটানিং অফিসার শাহ আলী রেজা আশরাফি বলেন, কেন্দ্র থেকে যে ফলাফল এসেছে সেটিই আমরা বিজয়ী সদস্যকে প্রদান করেছি। প্রিসাইডিং অফিসার নিয়ন্ত্রণ কক্ষে এসে অনেকক্ষণ লেখালেখি করেছেন।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি জানিয়েছেন, ভুক্তভোগী এই বিষয়ে রিটানিং অফিসারের কাছে লিখিত আবেদন করতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়