স্পোর্টস ডেস্ক: [২] চতুর্থ দিনের খেলা শুরুর আগে ফিল্ডিং অনুশীলনের সময় হাতে চোট পান ওপেনার মাহমুদুল হাসান জয়। তিনটি সেলাই লেগেছে তার হাতে। তাকে অন্তত ৭ থেকে ১০ দিন থাকতে হবে মাঠের বাইরে।
[৩] তাই নাঈম শেখকে জয়ে’র বিকল্প হিসেবে খেলানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।
[৪] গণমাধ্যমে তিনি বলেন, নাঈম শেখ তৃতীয় ওপেনার হিসেবে গিয়েছে নিউজিল্যান্ডে। আমি যতদূর জানি দ্বিতীয় টেস্টে সে (জয়) খেলতে পারবে না। সময় তো খুব বেশি নেই, আমাদের জানা নিউ জিল্যান্ডে স্থলাভিষিক্ত হিসেবে কাউকে পাঠিয়ে কোনো লাভ নেই, কোয়ারেন্টাইন করতে হবে। নাঈম কিন্তু দলের সঙ্গে তৃতীয় ওপেনার হিসেবে গেছে, সম্ভবত জয় না খেললে সে (নাঈম শেখ) খেলবে। -আরটিভিনিউজ