শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২২, ০৪:৪৮ দুপুর
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২২, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীর ১৯ ইউপিতে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন ,থাকছে চারস্তরের নিরাপত্তা

মঈন উদ্দীন : [২] পঞ্চম ধাপে বুধবার রাজশাহীর তিনটি উপজেলার ১৯ ইউনিয়নে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পুন্ন করেছেন নির্বাচন কমিশন। এর মধ্যে বাগমারা উপজেলার ১৬টি, পুঠিয়ার দুইটি ও দুর্গাপুর উপজেলার একটি ইউনিয়ন।

[৩] মঙ্গলবার দুপুরের পর উপজেলার সদর থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। সন্ধ্যার মধ্যে নির্বাচন সামগ্রী নিয়ে কেন্দ্রে কেন্দ্র পৌঁছে যান প্রিজাইডিং অফিসাররা। ১৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৬৩ জন প্রার্থী। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২০০ জন ও সাধারণ সদস্য পদে ৬৬৯ জন প্রার্থী রয়েছেন। ১৯ ইউনিয়নে ভোট কেন্দ্র ১৮৬টি। এর মধ্যে ঝুকিপূর্ন ১০০টি।

[৪] বাগমারার ১৬ ইউনিয়নে ভোট কেন্দ্র ১৫৩টি। এর মধ্যে ৭২টি ঝুঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ১৬ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ৫৪ জন। এছাড়াও সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ১৬৩ জন এবং সাধারণ সদস্য পদে ৫২৮ জন প্রার্থী রয়েছেন।

[৫] অপরদিকে, পুঠিয়া উপজেলার দুইটি ইউপিতে ২৪টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। এর মধ্যে ঝুকিপূর্ন ১২টি। এ দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৬ জন। এছাড়াও সংরক্ষিত মহিলা আসনে ২৯ জন এবং সাধারণ সদস্য পদে ১০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

[৬] অন্যদিকে, দুর্গাপুর উপজেলার একটি ইউনিয়নে ভোট গ্রহন করা হবে। এতে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা আসনে ৮ জন এবং সাধারণ সদস্য পদে ৩২ জন প্রার্থী রয়েছেন। এ ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। এর মধ্যে ৪টি ঝুকিপূর্ন হিসেবে চিহ্নত করা হয়েছে।

[৭] রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন করতে সব ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে। ঝুকিপূর্ন কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

[৮] জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, ১৯ ইউনিয়নের মধ্যে জেলা পুলিশের আওতায় রয়েছে ১৮টি ইউনিয়ন। একটি ইউনিয়ন মহানগর পুলিশের অধিনে। ১৮ ইউনিয়নে ভোট শান্তিপূর্ন করতে ১১৮০ জন পুলিশ সদস্য থাকবে। এছাড়াও বিজিবি ও র‌্যাবের টহল ছাড়াও প্রতিটি কেন্দ্রে থাকবে আনসার সদস্যরা।

  • সর্বশেষ