শিরোনাম
◈ সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার ◈ আসছে শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি, সর্বোচ্চ ১৬ দিন ◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২১, ০২:২৪ রাত
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২১, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬২ বছর বয়সী নারীকে ধর্ষণ শেষে ঘুমিয়ে পড়লেন ধর্ষক, অতঃপর আটক

নিউজ ডেস্ক: ভিকটিমের বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় 'কথিত' এক ধর্ষককে আটক করেন পুলিশ। তাকে ওডেনডালরাস ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট পুলিশ ম্যানেজমেন্ট জানায়, ৩৫ বছর বয়সী ওই সন্দেহভাজন ৬২ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করেন, বড়দিনে।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র ক্যাপ্টেন স্টিফেন থাকেং বলেন, রাত সোয়া ১০টার দিকে ভিকটিম যখন ঘুমাচ্ছিলেন তখন ওই ব্যক্তি তার দরজায় টোকা দেন। তিনি জেগে ওঠেন। এর পর তাকে লাঞ্ছিত করা হয়। শ্বাসরোধে হত্যার চেষ্টা এবং সবশেষে ধর্ষণ করা হয়। ধর্ষণের পর সন্দেহভাজন ঘুমিয়ে পড়ে। ভুক্তভোগী খোলা জানালা দিয়ে পালিয়ে তার প্রতিবেশীদের কাছ থেকে সাহায্য নেন।

ওডেনডালরাস থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যায় এবং সন্দেহভাজন ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় পায়। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে তারা জাগিয়ে তোলে এবং ধর্ষণের উদ্দেশ্যে ঘর ভাঙার জন্য গ্রেপ্তার করে। সন্দেহভাজনকে ২৮ ডিসেম্বর (আগামীকাল) ওডেনডালসাস ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

ক্যাপ্টেন স্টিফেন থাকেং আরো বলেন, এটা নিশ্চিত করতে হবে যে একটি জাতির বয়স্ক নাগরিকরা নিরাপদ, সুরক্ষিত এবং ভালোভাবে যত্নশীল। সূত্র: আইওএল

  • সর্বশেষ