শিরোনাম
◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২১, ০৭:০০ বিকাল
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২১, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

খালিদ আহমেদ: [২] বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ কর্নার উদ্বোধন করেন।

[৩] শনিবার কাউন্সেলর (স্থানীয়) ও দূতালয় প্রধান মোস্তফা জামিল খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৪] হাইকমিশনের 'বঙ্গবন্ধু কর্নারটি' জাতির পিতার জীবন ও কর্মের ওপর দুর্লভ ও ঐতিহাসিক আলোকচিত্র, গ্রন্থ ও প্রকাশনা দিয়ে সুসজ্জিত করা হয়েছে।

[৫] হাইকমিশনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী 'মুজিববর্ষ' ও 'স্বাধীনতার সুবর্ণজয়ন্তী' উদযাপন উপলক্ষে হাইকমিশনের আয়োজিত অনুষ্ঠান ও অন্যান্য কর্মকাণ্ড নিয়ে পররাষ্ট্র সচিবকে অবহিত করেন।

[৬] তিনি পাকিস্তানের প্রখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে যথাক্রমে ২০১২ ও ২০১৩ সালে প্রকাশিত জাতির পিতার 'অসমাপ্ত আত্মজীবনী' বইটির ইংরেজি ও উর্দু সংস্করণ 'Unfinished Memoirs' I 'Adhuri Yadain' বই দুটি পররাষ্ট্র সচিব ও তার প্রতিনিধি দলের সদস্যদের উপহার দেন।

[৭] ইসলামাবাদে অনুষ্ঠিত আফগানিস্তান বিষয়ক ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ১৭তম বিশেষ অধিবেশনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের পররাষ্ট্র সচিবের (সিনিয়র সচিব) নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বর্তমানে পাকিস্তান সফর করছেন।

  • সর্বশেষ