শিরোনাম
◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২১, ০৩:৪৫ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২১, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের পাসপোর্টকে পুরো বিশ্ব সমীহ করবে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সামাজিক খাতেও বাংলাদেশের অর্জন প্রশংসনীয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, মাত্র ৫০ বছরে বাংলাদেশের অর্জনকে পুরো বিশ্বই স্বীকৃতি দিয়েছে। ভবিষ্যতে এমন দিন আসবে, যখন বাংলাদেশের পাসপোর্ট দেখলে প্রত্যেকটি দেশের দূতাবাস সমীহ করবে।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানীর হাতিরঝিলে এফবিসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে ড. মোমেন এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি শোষণহীন ও সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাজি রেখেছিলেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এখন সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। সরকারের যুগপোযোপী নীতির কারণে দেশে ব্যবসায়ী ও সরকারের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে।

রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে এফবিসিসিআই আয়োজিত ১৬ দিনের লাল সবুজের মহোৎসবে এদিন ছিল খুলনা ও সিলেট বিভাগের ওপর আয়োজন। এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ত্রিশ লাখ শহীদ আর দুই লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া বাংলাদেশকে উন্নয়নের গতিপথে তুলে এনেছেন বঙ্গবন্ধু। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশ গঠনে তরুণ প্রজন্মকে অংশ নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর: লাল সবুজের মহোৎসব’-এর ১১তম দিন শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান। - সময় অনলাইন

  • সর্বশেষ