শিরোনাম
◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২১, ১১:৩৯ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২১, ১১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে স্পিনিং কারখানায় আগুন, এক শ্রমিক দগ্ধ

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় মালেক স্পিনিং লিমিটেড নামক একটি সুতা তৈরি কারখানায় শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগ্নিকান্ডের সময় আগুন নিভাতে গিয়ে এক শ্রমিক দগ্ধ হয়েছে। দগ্ধ শ্রমিক মোতালেব হোসেন (৪০)। তিনি ওই কারখানা ইলেকট্রিক্যাল বিভাগে কর্মরত ছিলেন। ওই শ্রমিকের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

[৩] প্রত্যক্ষদর্র্শী ও কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় মালেক স্পিনিং লিমিটেড নামের একটি সুতা তৈরি কারখানায় তুলার গোডাউসে ৭ টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহর্তেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। এসময়ে কারখানার শ্রমিকরা আগুন নিয়ন্ত্রনে সহায়তা করতে গিয়ে এক শ্রমিক দগ্ধ হয়। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ণ ইউনেটে পাঠিয়েছে। রাত ৯ টায় দিকে ওই কারখানা আগুন নিয়ন্ত্রনে আসে।

[৪] ওই কারখানা শ্রমিকরা জানান, ইলেকট্রিকাল ডিপার্টমেন্টের হেড মোতালেব আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে গুরুতর আহত হয়েছে। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

[৫] কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। রাত ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আছে। তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ