শিরোনাম
◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২১, ০১:৪২ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২১, ০১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রাইভেটকারের সঙ্গে ধাক্কায় সৌদি রেমিটেন্স যোদ্ধা সোহেল (২৬) নিহত হয়েছে।

[৩] মৃত সোহেল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ধনপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

[৪] সোমবার (৬ ডিসেম্বর) রাতে সোহেল কাজ শেষে বাসায় ফেরার জন্য রাজধানী রিয়াদ শহরের অদূরে আতিকা ইশারা (সিগন্যাল) নামক এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুত গতির প্রাইভেটকারের সঙ্গে ধাক্কায় আহত হন তিনি। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৫] পারিবারিক সূত্রে জানা যায়, সোহেলের বৈবাহিক জীবনে এক বছর বয়সের একটি মেয়ে রয়েছে। পরিবারেরও তেমন কোনো সম্পদ নেই। সরকারের নিকট আর্থিক ও সার্বিক সহযোগিতা চেয়েছেন মৃত সোহেলের পিতা আব্দুল লতিফ।

[৬] পরিবারের স্বচ্ছতা ফিরিয়ে আনতে তিন বছর আগে সৌদি আরবে গমন করেন সোহেল। সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কফি হাউজে কর্মরত ছিলেন সোহেল। পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার পরিবার। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ