শিরোনাম
◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৬:২৯ বিকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবিতে ২দিনে দ্বিতীয় ডোজ টিকা নিলো ৮০৫ শিক্ষার্থী

অপূর্ব চৌধুরী: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিক্যাল সেন্টারের অস্থায়ী টিকা কেন্দ্র থেকে ২দিনে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে ৮০৫জন শিক্ষার্থী। এর মধ্যে প্রথমদিন রোববার টিকা নিয়েছে ৪০০ জন এবং সোমবার টিকা নিয়েছে ৪০৫ জন।

[৩] সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম চলে। আগামীকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কেন্দ্রে টিকাদান কার্যক্রম শেষ হবে।

[৪] বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, নির্দিষ্ট ৩দিনই টিকা প্রদান করা হবে। এরপর আর সুযোগ থাকবেনা বিশ্ববিদ্যালয় থেকে টিকা নেওয়ার।

[৫] গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের দিনে করোনার টিকা কেন্দ্র উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

[৬] এরপর ২৫ অক্টোবর থেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি উন্মুক্ত করা হয়।যা চলে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রথম ডোজের টিকা নেন ১৯৬০ জন শিক্ষার্থী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়