শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ১২:২৬ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সু চির ৪ বছরের কারাদণ্ড দিলো মিয়ানমারের সামরিক আদালত

লিহান লিমা: [২] সেনা অভ্যূত্থানে উৎখাত হওয়া মিয়ানমারের নেত্রী অং সান সু চির চার বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের সামরিক আদালত। সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ উস্কে দেয়া এবং কোভিড মহামারীতে জন-সমাবেশ করে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগে তাকে এই দণ্ড দেয়া হয়। বিবিসি

[৩]সুু চির বিরুদ্ধে দুর্নীতি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘন, জনবিক্ষোভ উস্কে দেয়া সহ মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে। যার সবকটিই অস্বীকার করেছেন তিনি। তবে এসব মামলায় দোষী সাব্যস্ত হলে আজীবন পর্যন্ত তাকে কারাগারে থাকতে হতে পারে। আল জাজিরা

[৪]যে বিশেষ আদালতে সু চির বিচার চলছে তাতে সাংবাদিকদের প্রবেশ নিষেধ। সেই সঙ্গে সু চির আইনজীবীদেরও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়েছে। এনডিটিভি

[৫]গত বছরের নভেম্বরের সাধারণ নির্বাচনে সু চির দল এনএলডি বিপুল বিজয় অর্জন করলে গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী নির্বাচনে কারচুরি অভিযোগ এনে অভ্যূত্থান ঘটায়। সু চিসহ সাবেক রাজনীতিবিদদের গ্রেপ্তার ও গৃহবন্দি করা হয়। এখন পর্যন্ত সেনাশাসন বিরোধী বিক্ষোভ ও দমন অভিযানে ১ হাজার ৩’শর বেশি প্রাণ হারিয়েছেন, গ্রেপ্তার হয়েছেন ১০ হাজারের বেশি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়