শিরোনাম
◈ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান ◈ গালফ দেশগুলোর সঙ্গে আকাশ প্রতিরক্ষায় বিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত করল ইউক্রেন ◈ আদালতের সিদ্ধান্ত আসার আ‌গেই ট্রফি নিয়ে প্যারেড সেনেগালের ◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৮:৫২ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লা লিগার শিরোপা জিততে অনেক পথ বাকি: রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক : [২] দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে এগিয়ে ৮ পয়েন্টে। গতবারের চ্যাম্পিয়নদের সঙ্গে ব্যবধানটা আরও বেশি। রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করলেও উচ্ছ্বাসে ভাসছেন না রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। শিরোপা জিততে এখনও অনেক পথ পাড়ি দেওয়া বাকি, মনে করিয়ে দিলেন তিনি।

[৩] প্রতিপক্ষের মাঠে শনিবার (৪ ডিসেম্বর) রাতে লিগ ম্যাচে ২-০ গোলে জেতে রিয়াল। ভিনিসিউস জুনিয়র দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন লুকা ইয়োভিচ। - বিডিনিউজ

[৪] ১৬ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া। শনিবার আরেক ম্যাচে মায়োর্কার বিপক্ষে ২-১ গোলে হারা শিরোপাধারী আতলেতিকো মাদ্রিদ ২৯ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। তবে সেভিয়া ও আতলেতিকো একটি করে ম্যাচ কম খেলেছে। মৌসুম এখনও অর্ধেক পথই পার হয়নি। সোসিয়েদাদের বিপক্ষে জয়ের পর সেই বাস্তবতাই মনে করিয়ে দিলেন আনচেলত্তি।

[৫] আমি মনে করি, আমাদের জন্য এটি কেবল একটি ভালো দিন। লিগ চলতে থাকবেৃআমরা জানি, অনেক দল আছে যারা এই লিগে সর্বোচ্চটা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, আমরাও সেরাটা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আশা করি, আমরা ধারাবাহিকতা ধরে রাখতে পারব।- মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়