শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৬:১৯ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০, আটক ৬

কামরুল ইসলাম: [২]জেলার নবীনগর থানা গেটের সামনে গতকাল শনিবার পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ওসিসহ ১০জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে চাপাতি ও দেশীয় অস্ত্রসহ উভয় পক্ষের ৫ জনকে আটক করেছে।

[৩] জানা যায়, নবীনগর পশ্চিম  ইউনিয়নের নবীপুর ও পৌর এলাকার আলমনগর গ্রামের যুবকদের মধ্যে গত কয়েক মাস যাবত নারী সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল শাওন নামে এক যুবককে শ্রীরামপুর এলাকায় সিএনজি থেকে নামিয়ে মারধর করার সংবাদ ছড়িয়ে পড়লে বিকেলে নবীনগর থানা গেইটের সামনে শাওনের মামা কাউসার মিয়ার সাথে আলমনগর গ্রামের রাজিব ও রবিনের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ বাঁধে।

[৪] ওই সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ওসি আমিনুর রশিদ, এসআই আজিজুর রহমান শেখ, এসআই মামুনুর রশীদ, মনিরুল ইসলাম, এসআই আশরাফুল ইসলামসহ ৮ জন গুরুতর আহত হন। আহতদের চিকিৎসার জন্য নবীনগর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানেও দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। পুলিশ এই ঘটনায় মেহেদী হাসান, শাওন, কাউছার, ছুবুর, পাবেল ও রাজিবকে আটক করে।

[৫] ওসি আমিনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই গ্রামের যুবকদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় আমিসহ ৪জন সাব ইন্সপেক্টর আহত হয়। মেহেদী ও রাজিবকে চাপাতি ও মোটরসাইকেলসহ ৬ জনকে আটক করা হয়েছে। সম্পাদনা: শান্ত মজুমদার

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়