শিরোনাম
◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড় ◈ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০১:৪৩ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মো. রফিউজ্জামান সিফাত: কুয়েটের চলমান ছাত্র-শিক্ষক আন্দোলনের পক্ষে আমার অবস্থান

মো. রফিউজ্জামান সিফাত
কুয়েট শিক্ষক সেলিম হোসেনের মৃত্যু আমাকে ব্যথিত করেছে। সেলিম স্যারের মৃত্যুর ( কিংবা খুন ) নিরপেক্ষ তদন্ত দাবি করছি। তদন্তে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। আমি কুয়েটের ছাত্র নই। তারপরও কেন কথা বলছি? কথা বলছি ন্যায্য দাবির পক্ষে। পরিবহন মালিকদের পক্ষে দাঁড়ায় আরেক পরিবহন মালিক, ছাত্রের পক্ষে দাঁড়ায় আরেক দল ছাত্র, ডাক্তার আঘাত পেলে কথা বলে ডাক্তার, ব্যবসায়ীর পক্ষে ব্যবসায়ী, প্রশাসনের পক্ষে প্রশাসন, স্বজাতি প্রীতি চলছে। আপনা লোক ছাড়া কেউ টুঁ শব্দ করে না। ভিন্ন পেশা বা গোত্রের হলে ভাবে, ও আমার দলের লোক নয়, তাহলে হুদাই আমি প্যারা নিবো কেন। প্যারা নেয় না। এভাবে দলে উপদলে ভাগ হতে হতে আমরা হচ্ছি বিছিন্ন। হচ্ছি সেলফিশ।

আত্মকেন্দ্রিকতার মাশুল দিচ্ছি, সামনে আরও দেবো। নিশ্চিত থাকতে পারেন এভাবে চলতে থাকলে অল্প দিনের ভেতর স্বজাতির পক্ষেও দাঁড়ানোর লোক পাওয়া যাবে না। ভাববে, হোক একই গোত্রের কিন্তু ও তো আমার সমস্যা নয়, হুদাই আমি প্যারা নিবো কেন! আমি প্যারা নিলাম সলিম স্যারের মৃত্যু পরবর্তী কুয়েটের চলমান ছাত্র-শিক্ষক আন্দোলনের পক্ষে আমার অবস্থান। Rafiuzzaman Sifat-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ