শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২১, ১১:৩৯ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২১, ১১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত থেকে পালাল ওমিক্রন আক্রান্ত ব্যক্তি

নিউজ ডেস্ক: ভারতে ওমিক্রন আক্রান্ত এক ব্যক্তি প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কর্ণাটক থেকে পালিয়েছেন। একই সঙ্গে বিমান থেকে নামা আরও ১০ জনের কোনো খোঁজ পাচ্ছে না প্রশাসন।

স্থানীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার কর্ণাটকে ওমিক্রন আক্রান্ত দুই ব্যক্তির সন্ধান মেলে। দুই ব্যক্তির মধ্যে এক জন দক্ষিণ আফ্রিকার। এই ব্যক্তি গত ২০ নভেম্বর ভারতে আসেন। করোনা টিকার উভয় ডোজ নেওয় সত্ত্বেও তার করোনা টেস্ট নেগেটিভ আসে। তাকে কোয়ারেন্টাইন রাখা হয়। কিন্তু গত ২৭ নভেম্বর প্রাইভেট ল্যাব থেকে করোনার নেগেটিভ রিপোর্ট নেওয়ার পর তিনি দুবাই পালিয়েছেন। পরবর্তীতে তার রেখে যাওয়া নমুনা থেকে জানা যায়, তিনি ওমিক্রন আক্রান্ত।

এদিকে আফ্রিকার দেশ থেকে ভারতের বেঙ্গালুরুতে আসা কমপক্ষে ১০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুক্রবার ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকে (বিবিএমপি) এ তথ্য জানিয়েছে।

ইন্ডিয়া টুডেকে বিবিএমপি কমিশনার গৌরব গুপ্তা বলেন, আমরা তাদের ট্র্যাকিংয়ের চেষ্টা করছি। তাদের ফোন নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে। এজন্য একটি স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে এবং আমরা তা অনুসরণ করব।

কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী ডা. কে সুধাকর বলেন, দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্তের পর ৫৭ জন যাত্রী বেঙ্গালুরুতে আসেন। এই ৫৭ জন যাত্রীর মধ্যে বিবিএমপি ১০ জন যাত্রীর ঠিকানা খুঁজে বের করতে পারেনি।

মন্ত্রী আরও বলেন, তাদের মোবাইল ফোন বন্ধ আছে এবং তারা কোথায় আছেন তা এখনো জানা যায়নি।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়