শিরোনাম
◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন ◈ যন্তর মন্তরে বিক্ষোভের আগে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জেলে যেতে প্রস্তুত’ বললেন দীপকে (ভিডিও) ◈ সাবধা‌নে থে‌কো, আমাদের ক্যামেরার নজর তীক্ষ্ণ, অস্ট্রেলিয়াকে খোঁচা ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২১, ১২:৫৮ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২১, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন শেয়ারবাজার ছাড়ার ঘোষণা দিয়েছে চীনের কোম্পানি ‘দিদি’

লিহান লিমা: [২]চীনের রাইড-শেয়ারিং জায়ান্ট দিদি বলেছে তারা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ থেকে বের হওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এর পরিবর্তে হংকংয়ের শেয়ার বাজারে তালিকাভূক্ত হওয়ার কথা জানায় কোম্পানিটি। বিবিসি

[৩]অডিটরদের নিকত উপযুক্ত তথ্য প্রদানে ব্যর্থ হলে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা বিদেশী ফার্মগুলোকে চাইলেই বাদ দিতে পারবে এমন নীতি অনুসরণের পর দিদির কাছ থেকে এই ঘোষণা আসলো।

[৪]গত এক বছর ধরেই দিদি চীনের নিয়ন্ত্রক সংস্থার কোপে পড়েছে। নিউইয়র্ক শেয়ার বাজারের অন্তর্ভূক্তির পর চীনের কর্তৃপক্ষ দিদির ওপর সাইবার নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু করলে জুনে দিকে ফার্মটির আইপিও দ্রুত পড়ে যেতে থাকে। সিএনবিসি

[৫]ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ডেটা নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে নিউইয়র্ক স্টক থেকে বের হতে দিদির শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলো বেইজিং। নিউইয়র্ক এক্সচেঞ্জ থেকে সরে আসলে চীনা কর্তৃপক্ষের শাস্তির থেকে নিস্তার পেতে পারে দিদি।

[৬]তবে মার্কিন শেয়ারবাজার ছাড়ার ফলে দিদিকে অনেক ক্ষতি গুণতে হবে। নিউইয়র্কের আইপিও থেকে ৪.৪ বিলিয়ন ডলার তুলেছিলো দিদি। সর্বশেষ ট্রেড সেশনে আইপিও এর ১৪ ডলার দামের তুলনায় দিদির শেয়ার ৭.৮০ ডলার থেকে ০.৩ শতাংশে এসে দাঁড়ায়। বর্তমানে এই ফার্মটির বাজার মূল্যমান ৩৮ বিলিয়ন মার্কিন ডলার, যখন এটি নিউইয়র্কে তালিকাভূক্ত হয়েছিলো তখন এর মূল্যমান ছিলো ৭৭ বিলিয়ন মার্কিন ডলার। ব্লুমবার্গ

[৭]চীনে দিদির ড্রাইভার সংখ্যা প্রায় দেড় কোটি এবং এই অ্যাপের সেবা নেন ৫০ কোটি ব্যবহারকারী।

  • সর্বশেষ