শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২১, ১২:৩৬ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২১, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভরা মৌসুমেও বেড়েছে চালের দাম, স্থিতিশীল পিয়াঁজের বাজার

শাহীন খন্দকার: [২] শীত শুরু হলেও এখনও বেশিরভাগ সবজির দাম চড়া। নতুন সবজির বাজারে আসার পর দাম কমবে। বিক্রেতারা এমনই আভাস দিলেও খুব বেশি কমেনি সবজির দাম।

[৩] শুক্রবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখে গেছে, আগের চেয়ে সবজির দাম কিছুটা কমলেও এখনও চড়া সবজির বাজার। বাজারে সিম প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকায়, কাঁচা মরিচ৬০-৯০ টাকা কেজিতে, গাঁজর ৮০-১০০ টাকায়, করলা ৪০-৬০ টাকায়, বাঁধা কপি ৪০ টাকা ফুলকপি ৪০-৫০ টাকা প্রতি পিস। মূলা ৪০ টাকায়, নতুন আলু ৮০ টাকায়, সাধারণ আলু ২৫ থেকে ৩০ টাকায়, বরবটি ৬০ টাকায়, বেগুন ৫০ টাকায়, টমেটো ১৪০ টাকায়, ঢেঁড়স ৬০ টাকায়, শসা ৪০ টাকায়, পেঁপে ৩০ টাকায়, শালগম ৬০ টাকায়, পটল ৬০ টাকায়, পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকায় এবং ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১০৫ টাকায়।

[৪] রাজধানীর মহাখালী কাচাবাজারে সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে এসেছেন রাজিয়া খাতুন। তিনি বলেন, শীত প্রায় চলে এসেছে তবু বাজারে সবজির দাম কমেনি। দুই-একটা ছাড়া বেশিরভাগ সবজির দাম এখনও ৫০ টাকার বেশি।

[৫] একই অভিযোগ করলেন তেজগাওঁ এর রহমান আলী বলেন, শীতের সবজি ফুলকপির পিস এখনও ৫০ টাকায় কিনতে হচ্ছে। পটল, বরবটি, ঢেঁড়স এখনও ৬০ টাকা কেজিতে কিনতে হচ্ছে। তাহলে সবজির দাম কমল কোথায়?

[৬] আরজতপাড়ার নিশিকান্ত জাম্বিল মহাখালি কাচাঁবাজারে বাজার করতে এসে জানালে, শীতের আগমন হলেও শীতের সবজি এখন ৩০/৪০ টাকা কেজিতে বিক্রি হলে স্বাভাবিক বা দাম কম আছে বলে মনে হতো। কিন্তু এটি আমাদের কিনতে হচ্ছে ৬০ টাকায়। যা আমাদের মতো নিম্নআয়ের মানুষের জন্য চড়া।

[৭] ব্যবসায়ির চাদঁ মিঞা জানালেন, চালের বাজারে মিনিকেট প্রতিমন বেড়েছে ৮০-১২০ টাকা করে আর কেজিতে ২টাকা থেকে ৩টাকা বেড়েছে। আউশ চালের দাম কেজিতে ক্রয় ৫৪-৫৬ করে বিক্রি করছেন ৫৬-৬০ টাকা, স্পেশাল নাজির এক্রয় ৬০ বিক্রি হচ্ছে ৬২-৬৪ টাকা করে। পিঁযাজ-রশুন-তৈল, মুশুরডাল, পিয়াজ বিক্রি হচ্ছে ৫০-৬০টাকায় চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যের দাম স্থিতিশীল রয়েছে।

  • সর্বশেষ