শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২১, ০৮:০৩ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২১, ০৮:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনুষ্ঠানিকভাবে বার্বাডোজের সার্বভৌমত্ব লাভ: অংশ নিলেন প্রিন্স চার্লস

মামুন হোসেন: [২] ক্যারিবিয়ান এই রাষ্ট্রটি সোমবার তাদের প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব উদযাপনের ঘোষণা দিয়েছে। এ অনুষ্ঠানে যোগ দিতেই প্রিন্স চার্লস বার্বাডোসে ভ্রমণে আসেন। এর মাধ্যমে ব্রিটেনের সঙ্গে ৪০০ বছরের সাম্রাজ্যবাদী সম্পর্ক ছিন্ন হলো দেশটির। রয়টার্স

[৩] বার্বাডোজ ১৯৬৬ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করলেও আনুষ্ঠানিকভাবে রানি এলিজাবেথের হাতেই রয়ে যায় দেশটির সার্বভৌম ক্ষমতা। মঙ্গলবার দেশটি স্বাধীনতা উদযাপন করবে এবং একজন বার্বাডিয়ান প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।

[৪] প্রিন্স চার্লসের মঙ্গলবার মধ্যরাতে একটি বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। এর আগে তিনি বলেছেন, দুই জাতির মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক পূর্বেকার মতো বজায় থাকবে। সম্পাদনা: সাকিবুল আলম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়