শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা ◈ নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র ◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ বন্যার পর কেন চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছে ক্ষতিপূরণ চাইছে নেপাল? ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে শেয়ারবাজারে বড় পতন, বাড়ছে সরকারি বন্ড বিক্রি ◈ ইং‌লিশ লিগের ক্লাবগুলোর ট্রান্সফার ফি, সবার উপ‌রে ম‌্যানচেস্টার সি‌টি

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১, ০৭:৫৭ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২১, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলায় ইউপি নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম

তৌহিদুর রহমান : [২] তৃতীয় ধাপে আগামীকাল রবিবার (২৮ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলার ৩৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। শনিবার সকাল থেকে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং কর্মকর্তারা স্ব স্ব কেন্দ্রে মালামাল নিয়ে গেছেন।

[৩] অবাধ, সুষ্ঠু ও শান্তিপুর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে টহলে থাকবে বিজিবি, র‌্যাব, পুলিশ সদস্যরা। সরাইল, নবীনগর ও বাঞ্চারামপুর উপজেলার ৩৩ ইউনিয়নের মোট ৩৩০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন। এর মধ্যে নবীনগরে ১২১ টি, বাঞ্ছারামপুরে ১০৮টি ও সরাইলে ১০১টি কেন্দ্র রয়েছে। ৩৩টি ইউনিয়নের মধ্যে নবীনগরের বীরগাঁও ও সরাইল সদরে ইভিএমএ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। তিন উপজেলার ৩৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬ লক্ষ ১৪ হাজার ৫৭১ জন। নির্বাচনে

[৪] চেয়ারম্যান পদে ১৪১ জন প্রতিন্দ্বন্দ্বীতা করছেন, সাধারণ সদস্য পদে ১০২০ জন ও সংরক্ষিত পদে ২৯৩জন প্রতিন্দ্বন্দ্বীতা করছেন। জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান জানিয়েছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

  • সর্বশেষ