শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২১, ০৬:৩৪ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২১, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাত্রদের হাফ ভাড়ার দাবি তো যৌক্তিক: মির্জা ফখরুল

শিমুল মাহমুদ: [২] শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে চলমান আন্দোলনের প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেছেন, হাফ ভাড়ার দাবি তো যৌক্তিক। আমরা যখন ছাত্র ছিলাম তখন ঢাকা থেকে করাচি এয়ারে ১১৫ টাকা ভাড়ায়। ট্রেন, বাসেও হাফ ভাড়া দিয়েছি। এটা আমার অবশ্যই সমর্থন করি।

[৩] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমস্যা হচ্ছে সরকারের ক্যারেক্টার কি ? যখন ডিজেলের দাম বাড়ানো হলো, কেরোসিনের দাম বাড়ানো হলো, সাথে সাথে বাস মালিকরা ধর্মঘটে চলে গেলো। তারপরে বাস মালিকদের সঙ্গে সরকার বসলো; রফদফা করে বাস ভাড়া বাড়ানো হলো। এতে জনগণের কোনো উপকারে তো আসলো না বরং আরো বেশি ক্ষতিগ্রস্ত হলো।

[৪] তিনি বলেন, গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেওয়ার প্রচলন দেশ স্বাধীন হওয়ার আগ থেকেই ছিল। কিন্তু ডিজেলের দাম বাড়ানোর অজুহাতে বিভিন্ন পরিবহনে ভাড়া বাড়ানো হয়েছে এবং শিক্ষার্থীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। কিন্তু সারা বিশ্বে ডিজেলের দাম কমে গেলেও বাংলাদেশে কোনো প্রভাব পড়েনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়