শিরোনাম
◈ ঋণের চাপে প্রথম বাজেট: বিএনপি সরকারের সামনে কঠিন আর্থিক সমীকরণ ◈ বছরে ১২ হাজার কোটি টাকার বেশি ব্যয়, ঈদের আগে দুই জেলায় মিলবে ফ্যামিলি কার্ড ◈ জাতীয় পার্টি দাবি করেছে, দলটিকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ইংল‌্যা‌ন্ডের কা‌ছে ৫১ রা‌নে হার‌লো শ্রীলঙ্কা ◈ রাজধানীর কলাবাগানে বিএনপি নেতা গুলিবিদ্ধ ◈ হাসিনার ট্র্যাডিশন ভেঙে দলীয় প্রতীক বা কারও ছবি ছাড়াই ভাষণ দিলেন তারেক রহমান ◈ কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন ◈ জাপানমুখী কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, আসছে ৭ দিনের কর্মপরিকল্পনা ◈ পে-স্কেলের দাবি: প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার দাবি ◈ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার সিদ্ধান্ত

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৮:০৫ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৮:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরো এক ডজন চীনা প্রযুক্তি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করলো যুক্তরাষ্ট্র

সুমাইয়া মিতু, মামুন হোসেন: [২] যুক্তরাষ্ট্র সরকার জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক উদ্বেগের উল্লেখ করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। কালো তালিকাভুক্ত কয়েকটি সংস্থা চীনা সামরিক বাহিনীর কোয়ান্টাম কম্পিউটিং প্রোগ্রামের বিকাশে সহায়তা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। বিবিসি

[৩] তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত আসলো। চলতি মাসের শুরুতে উভয় দেশের নেতাদের মধ্যে একটি ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে আলোচনার অন্যতম গুরত্বপূর্ণ বিষয় ছিলো বাণিজ্য। রয়টার্স

[৪] সিএনবিসি’র প্রতিবেদন থেকে জানা যায়, চীনা সেনাবাহিনীর কোয়ান্টাম কম্পিউটিং প্রচেষ্টায় সহায়তা করায় এবং সামরিক অ্যাপ্লিকেশনের সাহায্যে যুক্তরাষ্ট্রের মূল আইটেমগুলি অর্জন করার প্রচেষ্টায় সহায়তা করার জন্য আটটি প্রযুক্তি কোম্পানিকে কালো তালিকাভূক্ত করা হয়েছিলো। চীন, জাপান, পাকিস্তান ও সিঙ্গাপুরের মোট ২৭ টি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়