শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৬:১১ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৬:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাতকে শিশু মেহেদী হাসানের বয়স ১০৩ বছর

নুর উদ্দিন : [২] ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের ফরিদ মিয়ার ছেলে মাহদী হাসান। তিন বছর আগে জন্ম হয় তার। কিন্তু সরকারি হিসেবে তার বয়স ১০৩ বছর।

[৩] জানা যায়, ২০১৮ সালের ৫ মার্চ জন্ম হয় মাহদী হাসানের। তার জন্মের বছর খানেক পরে তার পিতা ফরিদ মিয়া জন্ম সনদ সংগ্রহ করেন। এসময় মাহদী হাসানের জন্ম তারিখ দেয়া হয় ৫ মার্চ ১৯১৮ খ্রিস্টাব্দ। ফরিদ মিয়ার লেখাপড়া না থাকায় সেই সময় তার ছেলের বয়স ১০৩ বছর যে উল্লেখ করা হয়েছে, সেটা তিনি খেয়াল করেননি। সম্প্রতি বিষয়টি ধরা পড়েছে।

[৪] ফরিদ মিয়া জানান, অন্যের কাজ করে সংসার চালান। জন্ম থেকেই তার ছেলে মাহদী হাসান হার্টের রোগে আক্রান্ত। স্থানীয় একজনের কাছ থেকে জানতে পারেন হার্টের রোগের চিকিৎসার জন্য সরকার সমাজসেবা অফিসের মাধ্যমে সাহায্য করছে। এমন খবরে কাগজপত্র রেডি করে ছাতক সমাজসেবা অফিসে জমা দিতে যান। সেখানে গিয়ে জানতে পারেন তার ছেলের বয়স ১০৩ বছর।

[৪] তিনি আরও জানান, পরে জন্মসনদটি নিয়ে তিনি কালারুকা ইউনিয়নে গেলে তাকে কোন ধরনের সহযোগিতাও করা হয়নি। বর্তমানে তিনি ছেলের চিকিৎসা এবং জন্ম সনদ সংশোধনের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন।

[৫] কালারুকা ইউনিয়নের সচিব পিংকু দাস জানান, আমি এখানে যোগদান করেছি বেশি দিন হয়নি। এ ধরনের কাজ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আয়েশা আক্তার করে থাকেন।

[৬] কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম বলেন, আমি এসব কিছু জানি না। জন্ম সনদের কাজ সচিব করে থাকেন। তিনি বিষয়টি জানবেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়