শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ১২:২০ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কারাগারে বেগম জিয়াকে স্লো- পয়জনিং করা হয়েছিল কিনা জানতে চান মির্জা ফখরুল

তাপসী রাবেয়া ও মহসীন কবির: [২] বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। ডিবিসি টিভি

[৩] তিনি বলেন, যারা গুম খুন করছে তাদের দ্বারা কোনকিছু অসম্ভব নয়। খালেদা জিয়াকে রাজনীতি থেকে নয়, জীবন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার।

[৪] তিনি বলেন, পুরান ঢাকার ওই কারাগার ছিল একেবারেই পরিত্যক্ত ভবন। যেখানে ইঁদুর-টিকটিকি দৌড়াতো। একটি স্যাঁতসেঁতে প্রায় দুই বছর খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছিল। পরে তাকে পিজি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেও তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। সেখান থেকে তার রোগের সূত্রপাত। ঢাকা পোষ্ট

[৫] বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়া এতোই অসুস্থ যে দেশে তার চিকিৎসা সম্ভব নয়। তাকে বিদেশে চিকিৎসার জন্য নিতে হবে। কিন্তু শেখ হাসিনা শুনতে চায় না। তার মন্ত্রীরা বলছেন, আওয়ামী লীগের লোকেরা বলছেন, বুদ্ধিজীবীও বলছেন। কিন্তু প্রতিহিংসার কারণে প্রধানমন্ত্রী কারও কথা শুনছেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়