শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ১১:২১ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ১১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নুর উদ্দিন : [২] ছাতকে রবি মৌসুমে বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ এবং হাইব্রীড জাতের ধানের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ এবং সরিষা প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।

[৩] বুধবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে এসব সার, বীজ ও প্রদর্শনীর উপকরণ আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।

[৪] এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান, উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ, আরিফ চৌধুরী, আনিসুর রহমান, আলা উদ্দিন, বিদ্যুৎ তালুকদার, আওয়ামীলীগ নেতা সামছুজ্জামান রাজা সহ উপকারভোগী কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

[৫] উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২ হাজর ৩শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ এবং ২ হাজার ৪শ’ কৃষকদের হাইব্রীড জাতের ধান বীজ এবং সরিষা প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়