শিরোনাম
◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১, ০৯:৪০ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২১, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে আমন ধান কাটা-মাড়াই ব্যস্ত কৃষক

শাহাদাত হোসেন: [২] রাউজানে পুরোদমে পাকা আমন ধান কাটা ও মাড়াই কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। মাঠজুড়ে দুলছে সোনালী পাকা আমন ধান। সেই ধান ঘরে তুলতে কৃষকেরা মহাব্যস্ত। কেউ কাটছেন ধান, কেউবা কাটা ধান আঁটি বেঁধে কেঁদে করে, আবার অনেকেই পরিবহন করে ঘরে উঠা ও সড়কে পাশে বড় জায়গায় নিয়ে যাচ্ছেন।

[৩] সেখান ধান স্তুপ করে মাড়াই আর শুকোনো কাজ করেছেন। প্রতিকুল আবহাওয়া অনুকূলে থাকায় নির্বিঘ্নে ধান কাটা মাড়াই ও শুকানোর কাজ করতে পারছেন কৃষান-কৃষাণিরা। মাঠে ঘাটে সোনালী পাকা আমন ধানের ছড়াছড়ি মৌ মৌ গন্ধে কৃষক-কৃষাণিরা খুশি।এবার রাউজানে আমন ধানের ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে কৃষাণ-কৃষাণির মুখে।

[৪] পাকা ধান ঘরে তুলতে যেমন কৃষক- কৃষাণী ব্যস্ত, অন্যদিক ধান শুকিয়ে নতুন চাউল দিয়ে শীতকালীন ভাপা পিঠা, পুলি, তেল পিঠা, চালের পায়েস ও নাড়ু তৈরির কাজও ব্যস্ত।রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেছেন রাউজানে এবার আমনের বাম্পার ফলনে কৃষকদের মত তিনিও খুশি ও আশাবাদী। তার দাবি এবার সব জমিতে পোকা, রোগবলাইমুক্ত পরিবেশ বিরাজমান রয়েছে।

[৫] রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী কৃষকদের সবধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন। এবার প্রাকৃতিক দুর্যোগের মুখেও পড়তে হয়নি কৃষকদের।

[৬] কৃষি অফিস সূত্রে জানা যায়, মতে এবার এই উপজেলার ১১ হাজার ৮শত ৭০ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ হয়েছে। তার মধ্যে উফশী জাতের ধানের চাষাবাদ হয়েছে ১১ হাজার ৫শত ১০ হেক্টর। হাইব্রীড জাতের ধানের চাষাবাদ হয়েছে ১শত ৭০ হেক্টর জমিতে। স্থানীয় জাতের চাষাবাদ হয়েছে ১শত ৯০ হেক্টর জমিতে। আমন ধানের ফলন ভালো হওয়ায় কৃষকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

  • সর্বশেষ