শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ১০:১৬ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ১০:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিবকে নিয়ে আরেকটি দুঃসংবাদ

নিউজ ডেস্ক: [২] হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে ছিটকে পড়েছিলেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুই ম্যাচে খেলেননি তিনি। খেলেননি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজেও। প্রথম আলো 

[৩] সংযুক্ত আরব আমিরাত থেকেই যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়া সাকিব পরশু রাতে দেশে ফিরে শুনেছেন আরেকটি দুঃসংবাদ। ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টেও যে খেলা হবে না তাঁর!

[৪] দেশে ফেরার পর কাল এমআরআই পরীক্ষা করানো হয়েছে সাকিবের। তাতে বড় কোনো সমস্যা ধরা না পড়লেও চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে আরও কিছুদিন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আর তাতে বেশ বড় ধাক্কাই লাগল বাংলাদেশের টেস্ট দলে। সাকিবকে ছাড়াই সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হতে হবে মুমিনুল হকের দলকে।

[৫] এর আগে সাকিবকে নিয়েই প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল গড়ে বিসিবি। যদিও বলে দেওয়া হয়, তিনি দলের সঙ্গে যুক্ত হবেন ফিট থাকা সাপেক্ষে। শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। চট্টগ্রাম টেস্টে খেলা হচ্ছে না সাকিবের। সাকিব কত দিনে সুস্থ হয়ে ওঠেন, সেটাই এখন বড় চিন্তা।

[৬] নির্বাচকদের এখন একটাই চাওয়া, ৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে যেন সুস্থ হয়ে যান সাকিব। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন আজ বলেছেন, ‘প্রথম টেস্টে সাকিবের খেলা হচ্ছে না। আপাতত সে ফিজিওর পর্যবেক্ষণে থাকবে। এই কয় দিনে কেমন উন্নতি হয় দেখি।’

[৭] বিশ্বকাপের সুপার টুয়েলভে ব্যাট–বল হাতে ভালো করতে পারেননি সাকিব। তবে প্রথম রাউন্ডে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে উজ্জ্বল ছিলেন বাঁহাতি এ অলরাউন্ডার। ওমানের বিপক্ষে ৪২ রান করার পাশাপাশি ২৮ রানে নেন ৩ উইকেট।

[৮] পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪৬ রান করে বোলিংয়েও ৯ রানে নেন ৪ উইকেট। শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছাড়েন সাকিব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়