শিরোনাম
◈ স‌ন্দেহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, কী বলছে সরকার? ◈ জিম্বাবু‌য়ের মুজরাবানি ও শ্রীলঙ্কার শানাকাকে কঠোর শাস্তি দেবে পা‌কিস্তান বোর্ড ◈ ইরান যুদ্ধের অনিশ্চয়তায় ফের বাড়ছে তেলের দাম ◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারী ক্রিকেটে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি শারমিন সুপ্তার

রাহুল রাজ: [২] ছেলেদের ক্রিকেটের দুর্দিনে দোর্দণ্ড প্রতাপে এগিয়ে যাচ্ছে নারী ক্রিকেট। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের নারী ক্রিকেট দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে সেঞ্চুরি পেয়েছেন শারমিন আক্তার সুপ্তা।

[৩] এটি বাংলাদেশের নারী ক্রিকেটে একদিনের ম্যাচে প্রথম সেঞ্চুরি। এর আগে ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংস ছিল সালমা খাতুন ও রুমানা আহমেদের। ভারতের বিপক্ষে ২০১৩ সালে আহমেদাবাদে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেছিলেন সালমা। পরের ম্যাচে একই প্রতিপক্ষের সঙ্গে একই ভেন্যুতে রুমানাও করেন ৭৫।

[৪] জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। এ দুজন মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৯৬ রান।

[৫] ৫ চারে ৫৬ বলে ৪৭ রান করেন মুর্শিদা খাতুন। কান্দালানার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান তিনি। এরপর ২৬ বলে ৩৩ রান করে আউট হয়ে যান নিগার সুলতানাও। তিনি রান আউটে কাটা পড়েন।

[৬] এরপরই ফারজানা হকের সঙ্গে জুটি গড়েন শারমিন আক্তার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুজনেই অপরাজিত আছেন। ৯ চারে ১২০ বলে ১০৪ রান করেছেন শারমিন। আর ফারজানা অপরাজিত আছেন ৫৮ বলে ৬৩ রানে। ৪৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৬৮ রান করেছে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়