শিরোনাম
◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি ◈ স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী ◈ পরীক্ষায় নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না: শিক্ষামন্ত্রী ◈ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী ◈ জাতীয় জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০১:৫০ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে আ. লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিরোর নৌকা প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

[৩] সোমবার (২২ নভেম্বর) রাতে ৮নম্বর ওয়ার্ডের নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।

[৪] আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম হিরো জানান, স্বতন্ত্র প্রার্থী মনজেল হক সাগর জামায়াত-বিএনপির লোকজন সঙ্গে নিয়ে রাতে তার নির্বাচনী অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় হামলাকারিরা ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

[৫] স্বতন্ত্র প্রার্থী মনজেল হক সাগর এসব ঘটনা অস্বীকার করে জানান, আমাকে হয়রানি করার উদ্দেশ্যে নৌকার প্রার্থীর সমর্থকরাই এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সঙ্গে আমি বা আমার সমর্থক জড়িত নয়।

[৬] সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম হিরোর নির্বাচনী অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়