শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১, ০১:১০ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২১, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্টেও টি-টোয়েন্টির ধারাবাহিকতা ধরে রাখতে চান বাবর আজম

স্পোর্টস ডেস্ক : এই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এলেন বাবর আজম, তাও অধিনায়ক হিসেবে। আর বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ করে প্রথম বাংলাদেশ সফরটাও হলো মনে রাখার মতো। পাকিস্তানি অধিনায়ক এই ধারাবাহিকতা বজায় রাখতে চান ২৬ নভেম্বর শুরু হওয়া টেস্ট সিরিজেও।

আজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে প্রেজেন্টেশনে পাকিস্তানি অধিনায়ক বলেছেন, ‘সতীর্থরা এই সিরিজে অনেক ভালো খেলেছে। ফিল্ডিং ও মিডল অর্ডারের দুর্দান্ত ব্যাটিংই আমাদেরকে জিতিয়েছে। এক ম্যাচের ভুলের পুনরাবৃত্তি যেন পরের ম্যাচে না হয়, সেই চেষ্টাই করেছি। টি-টোয়েন্টি সিরিজের ধারাবাহিকতা টেস্টেও ধরে রাখতে চাই।‘

টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচ মিলে বাবরের রান মাত্র ২৭। পাকিস্তানি অধিনায়কের গড়, স্ট্রাইকরেট কোনোটাই টি-টোয়েন্টির সঙ্গে মানানসই না। সে জন্য সিরিজ জয়ে দলীয় পারফরম্যান্সের প্রশংসা করেছেন বাবর, ‘আমরা এখানে দল হিসেবে খেলেছি। দলের সবাই সাধ্যমতো তাদের সেরাটা দিয়েছে।‘

২০১৫ সালে বাংলাদেশ সফরে পাকিস্তান টেস্ট দলে বাবর আজমের নাম ছিল বটে। তবে খেলা হয়নি এক ম্যাচও। ৬ বছর পর সেই ‘অপূর্ণতা’ হয়তো এবার বাবর অধিনায়ক হিসেবে পূরণ করতে চাইবেন। ২৬ নভেম্বর চট্টগ্রামের সাগরিকায় হবে সিরিজের প্রথম টেস্ট আর ৩ ডিসেম্বর মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট। যে টেস্ট দুটো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২১-২০২৩ চক্রের অন্তর্ভুক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়