শিরোনাম
◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৮:৪১ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৯:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাম্ভিকতার কারণে খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার

রিয়াজুর রহমান রিয়াজ: [২] চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিশোধ, অহংকার এবং দাম্ভিকতা কারণে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এভাবে গৃহবন্দী রেখে বিদেশে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার। কারণ তারা জানে যদি বেগম খালেদা জিয়া বাইরে থাকে তাহলে জনগনকে সঙ্গে করে গনতন্ত্র পূর্নুদ্ধার করতেন। বর্তমানে দেশে যদি আইনের শাসন থাকতো তাহলে খালেদা জিয়া এমনিতেই জামিন পেতেন। এখনও ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় সরকার খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারে।

[৩] আইনমন্ত্রী যে ব্যাখ্যা দিচ্ছেন, তা সর্বৈব মিথ্যা অপব্যাখ্যা। কারন ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এই পর্যন্ত ৩০ জনেরও বেশি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করেছে। লক্ষীপুরের খুনের আসামিদের সাজা মওকুফ করেছে সরকার। আজকে দেশে আইনের শাসন থাকলে খালেদা জিয়ার জামিন হতো।

[৪] তিনি সোমবার (২২ নভেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে চট্টগ্রাম মহানগর বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।

[৫] ডা. শাহাদাত আরও বলেন, আমাদের দেশকে রক্ষা করতে হলে, জনগণকে রক্ষা করতে হলে, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে হলে, আমাদের বাতিঘর বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। কারণ খালেদা জিয়া উড়ে এসে জুড়ে বসেনি। দীর্ঘ নয় বছর জনগনকে সাথে নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে জনগণের সরকার প্রতিষ্ঠা করেছিল। তিনি এখনো কারাগারে রয়েছেন গণতন্ত্রের জন্য। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার আহ্বান জানান।

[৬] চট্টগ্রাম মহানগর বিএনপির সদস সচিব আবুল হাশেম বক্কর বলেন, সরকার আইনের দোহায় দিয়ে দেশনেত্রীকে বিদেশে যেতে দিচ্ছে না। কিন্তু আইনের যে ধারা রয়েছে, সংবিধানের ৪০১ ধারাতে স্পষ্টভাবে বলা আছে, সরকার যখনই যাকে চায়, তাকেই বিদেশে প্রেরণ করতে পারবে। কিন্তু আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। যদি কোন অঘটন ঘটে তাহলে এই সরকারকে সম্পূর্ণ দায়ভার নিতে হবে। বাংলাদেশের মানুষ এই অবৈধ সরকারকে কোনো ক্ষমা করবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসা সুযোগ দিতে হবে।

[৭] দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, বেগম খালেদা জিয়া দেশ, জনগণ ও গণতন্ত্রের আপসহীন নেত্রী। এই জনপ্রিয় নেত্রীকে নিয়ে আওয়ামী লীগ নোংরা রাজনীতি করছে। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি প্রশ্নে কৌশল করছে সরকার। তাকে রাজনীতি ও জনগণ থেকে দুরে রাখছে। তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না।

  • সর্বশেষ