শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৩:৩৮ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ১০:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানমালা মার্চ পর্যন্ত বাড়বে, মন্ত্রিসভায় রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন

সালেহ্ বিপ্লব, জেরিন আহমেদ: [২] মন্ত্রিসভার নিয়মিত বৈঠক সোমবার সচিবালয়ের মস্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাসস

[৩] স্বাধীনতার ৫০ বছর পূর্তির বছরব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ২৪ ও ২৫ নভেম্বর জাতীয় সংসদে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।

[৪] প্রেস ব্রিফিং-এ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ২৪ নভেম্বর জাতীয় সংসদ অধিবেশনে ভাষণ দেবেন।

[৫] মন্ত্রিপরিষদ সচিব জানান,স্বাধীনতার ৫০ বছর উদযাপনের জন্য বছরব্যাপী অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছিল সরকার। করোনা মহামারির কারণে অনেক আয়োজনই সংক্ষিপ্ত করে নিয়ে আসতে হয়েছে। এবার সেই আয়োজনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।  স্বাধীনতার ৫০ বছর উদযাপনের অনুষ্ঠান আগামী বছরের  মার্চ পর্যন্ত বাড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়