শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে আনুষ্ঠানিক ভাবে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু

যশোর প্রতিনিধি: [২] ৮টি উপজেলায় আনুষ্ঠানিক ভাবে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ২৭ টাকা কেজিতে ধান ও ৪০ টাকা কেজিতে চাল কিনবে সরকার। এবার যশোর জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৮ হাজার ১৫৫ মেট্রিক টন ও চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা ১১ হাজার ২৪৪ মেট্রিন টন নির্ধারণ করা হয়েছে।

[৩] রোববার (৭ নভেম্বর) থেকে জেলা খাদ্যগুদামে আনুষ্ঠানিক ভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়। সংগ্রহ অভিযান চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

[৪] জেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, এবার কৃষি কার্ডধারী কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত ২৭ টাকা কেজি দরে ৮ হাজার ১৫৫ মেট্রিক টন ধান, ৪০ টাকা কেজি দরে ১১ হাজার ২৪৪ মেট্রিক টন সিদ্ধ চাল কিনবে সরকার। গত ৭ নভেম্বর রোববার থেকে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এর মধ্যে যশোর সদরে ১ হাজার ৭০৮ মেট্রিক টন ধান ও ২ হাজার ৭২৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া শার্শায় ১ হাজার ১৮০ মেট্রিক টন ধান ও ২ হাজার ৬১১ মেট্রিক টন চাল, অভয়নগরে ৪শ ৫৩ মেট্রিক টন ধান ও ৩ হাজার ৩৭ মেট্রিক টন চাল,ঝিকরগাচায় ৭শ ৯৯ মেট্রিক টন ধান ও ৭শ ১ মেট্রিক টন চাল, কেশবপুরে৫শ ৬৯ মেট্রিক টন ধান ও ৪শ ৭৭ মেট্রিক টন চাল, বাঘারপাড়ায় ১ হাজার ৬১ মেট্রিক টন ধান ও ৪শ ১৭ মেট্রিক টন চাল, মনিরামপুরে ১ হাজার ৪৪৫ মেট্রিক টন ধান ও ৪শ ৮২ মেট্রিক টন চাল, ও চৌগাছায় ৯শ ৪০ মেট্রিক টন ধান ও ৭শ ৯৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্য মাত্র নির্ধারণ করা হয়।

[৫] জেলা খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান বলেন, সরকারি নিয়ম অনুযায়ী খাদ্যশস্য সংগ্রহ করা হবে। ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে কোনও প্রকার অনিয়ম সহ্য করা হবে না। অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ