শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ১১:১৫ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুধ না দেওয়ায় মহিষ নিয়ে থানায় কৃষক

ডেস্ক রিপোর্ট: ভারতের মধ্যপ্রদেশে দুধ না দেওয়ায় মহিষ নিয়ে থানায় হাজির হয়েছেন বাবুলাল যাদব (৪৫) নামে এক কৃষক। তার অভিযোগ, মহিষটিকে জাদুটোনা করা হয়েছে বলে তিনি সন্দেহ করছেন।

রোববার (১৪ নভেম্বর) ভারতে সরকারি বার্তা সংস্থা পিটিআই থেকে এ তথ্য জানা যায়।

এদিকে এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, শনিবার নয়াগাঁও গ্রামের ওই কৃষক থানায় গিয়ে পুলিশের সহায়তা চাইছেন।

বার্তা সংস্থা পিটিআইকে ডেপুটি পুলিশ সুপার (ডিএসপি) অরবিন্দ শাহ বলেছেন, কৃষক যাদব শনিবার একটি অভিযোগ দায়ের করেছেন। এতে তিনি বলেছেন- কয়েক দিন হলো তার একটি মহিষ দুধ সংগ্রহে বাধা দিচ্ছে। গ্রামের কিছু মানুষ তাকে জানিয়েছেন পশুটিকে কেউ জাদুটোনা করেছে। সে জন্য মহিষটি এমন আচরণ করছে।

অরবিন্দ শাহ বলেন, এমন অভিযোগ দিয়ে প্রায় চার ঘণ্টা পর ওই কৃষক আবার থানায় যান। এবার সঙ্গে নিয়ে যান মহিষটি। পরে মহিষের চিকিৎসায় পশুচিকিৎসক দিয়ে সহায়তা করতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

এদিকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পর রোববার সকাল থেকে আবার মহিষটি দুধ দিতে শুরু করেছে। এতে খুশি হয়ে কৃষক আবার থানায় এসে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

তার বিশ্বাস পুলিশের কারণে তার মহিষ দুধ দেওয়া শুরু করেছে। বাংলানিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়