শিরোনাম
◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি ◈ রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়, কী কী সুবিধা পান তিনি? ◈ রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান ◈ প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের বার্তা ◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৮:২৫ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সুনামগঞ্জের শান্তিগঞ্জে নির্বাচনের ৭ দিন আগে প্রার্থীর মৃত্যু

নুর উদ্দিন : [২] শান্তিগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের ৭ দিন আগে জয়কলস ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী এলাইছ উদ্দিনের (৬৫) আকস্মিক মৃত্যু হয়েছে।

[২] আজ শনিবার দুপুরে হঠাৎ করে স্ট্রোক করলে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

[৩] এলাইছ উদ্দিন উপজেলার জামলাবাজ গ্রামের বাসিন্দা। তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে ৮ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন।

[৪] জামলাবাজ গ্রামের বাসিন্দা আব্দুল কাদির বলেন, নির্বাচনে প্রতীক পাওয়ার পর থেকে দিন-রাত নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছিলেন এলাইছ উদ্দিন। শনিবার দুপুরে হঠাৎ করে স্ট্রোক করে আকস্মিকভাবে তার মৃত্যু হয়। একজন সহজ সরল সাদা মনের মানুষের মৃত্যুতে পুরো জামলাবাজ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

[৫] এদিকে মেম্বার প্রার্থী এলাইছ উদ্দিনের মৃত্যুতে ওই পদে নির্বাচন অনুষ্ঠানে আইনত কোনো বাধা নেই। ইউপি নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে কোনো প্রার্থীর মৃত্যুর পর দুইয়ের অধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত হলে নির্বাচন অনুষ্ঠানে আইনত বাধা থাকে না। আরও চারজন প্রার্থী থাকায় ২৮ নভেম্বর যথানিয়মে ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়