শিরোনাম
◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেদারল্যান্ডের রটারডামে লকডাউনের প্রতিবাদকারীদের ওপর পুলিশের গুলি, আহত ৭

মোক্তার হোসেন,মামুন হেসেন: [২] নেদারল্যান্ডে এক সপ্তাহ আগে করোনার বিস্তাররোধে কমপক্ষে তিন সপ্তাহ আংশিক লকডাউন দেয়া হয়েছিলো। আংশিক লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করে রটারডামবাসী। আল- জাজিরা,সিএনএন

[৩] রটারডামের মেয়র আহমেদ আবুতালেব শনিবার ভোরে সাংবাদিকদের বলেন দাঙ্গাকারীরা বন্দর শহরের কেন্দ্রীয় শপিং ডিস্ট্রিক্টের মধ্যে আগুন লাগিয়েছিলো, পুলিশ ওপর আতশবাজি ও পাথর নিক্ষেপ করেছিলো। তাই বাধ্য হয়ে পুলিশ আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয়েছে। ইউরো নিউজ

[৪] রয়টার্স জানায়, রটারডামে একটি জরুরি অধ্যাদেশ জারি করেছে পুলিশ, গণপরিবহন বন্ধ করে দিয়েছে ও বিক্ষোভকারীদের বাড়িতে যাওয়ার নির্দেশ দিয়েছে। জলকামান মোতায়েন করা হয়েছিলো এবং ঘোড়ার পিঠে চড়ে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা চালায়। সম্পাদনা: সাকিবুল আলম

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়