শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস?

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৬:০৭ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে বাস চাপায় রিকশা চালক নিহত

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শনিবার সকালে একটি যাত্রী বাহী বাসের চাপায় রইজউদ্দিন (৫০) নামের এক রিকশা চালক নিহত হয়েছেন এবং সারমিন নামের এক যাত্রী মারাত্মক আহত হয়েছেন।

[৩] স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় চন্দ্রা গামী তাকওয়া পরিবহনের একটি যাত্রী বাহী বাস রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিকশা চালকের মৃত্যু হয় এবং আহত যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

[৪] সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তের প্রক্রিয়া চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়