শিরোনাম
◈ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, আইন অনুযায়ী সিদ্ধান্ত : আইনমন্ত্রী ◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৫:৫১ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৫:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাণিজ্যিক সিনেমার নায়িকা হতে চান না মডেল ও অভিনেত্রী লাবণ্য চৌধুরী

ভূঁইয়া আশিক রহমান: [২] জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লাবণ্য চৌধুরী। বাবা অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, মা সুর্বণা শারমীন আলো একজন গৃহিণী। গ্রামের বাড়ি সাতকানিয়া, চট্টগ্রাম। মনিপুর স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা করেন। ৪ বছর বয়সে, লায়ন্স অগ্রগতি সংগীত একাডেমিতে নাচ ও গান শেখার মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে পথচলা শুরু। ৬ বছর বয়স থেকে নৃত্যাঞ্চলে নাচ শিখেছেন প্রায় ৭ বছর। সংগীতশিল্পী বিপ্লব দে’র কাছে ৫ বছর গানের তালিম নেন।

[৩] ক্লাস ওয়ান থেকে অভিনয় জীবন শুরু করেন। লাবণ্য জানান, ৯ বছর ধরে তিনি মিডিয়ায় কাজ করছেন। মিডিয়ায় কাজ করতে তার ভালো লাগে। নতুন নতুন মানুষের সঙ্গে দেখা হওয়া, নতুন নতুন চরিত্রের সঙ্গে পরিচয় হয় তাকে অভিনয়ে উদ্দীপ্ত করে।

[৪] টিভিসি করেছেনÑ গ্রামীণফোন, প্রাণ মামা ওয়েফার, ম্যাগী নুডুলস, ইস্পাহানি মিজার্পুর চা, ইউনিসেফ বাল্যবিয়ে, প্রথম আলো ১৬ বর্ষপূর্তি ইত্যাদি। ফটোশ্যুট, গ্রামীণফোন, ডায়মন্ড ওয়ার্ল্ড লাইফ স্ট্যাইল, প্রথম আলো, কিশোর আলো, বর্ণিল ঈদ সংখ্যা ইত্যাদি। [৫] অভিনীত সিনেমাÑকৃষ্ণপক্ষ, দেবী, ‘নকশি কাঁথার জমিন’ (মুক্তির অপেক্ষায়), ‘প্রিয় সত্যজিৎ’ (শ্যুটিং শেষ)। একক নাটকÑ মেঘ বালিকা, সুধাংশু ফিরে আসবে, আলতা রাঙা ইত্যাদি। ধারাবাহিক পদ্মলোচন, ফ্রেন্ডবুক ইত্যাদি। দীপক চৌধুরীর অনুদানের একটি স্বল্প দৈর্ঘ্য সিনেমা, একটি টেলিফিল্ম, বৃন্দাবন দাসের লেখা দুটো একক নাটক ও প্রসূণ রহমানের একটি সিনেমায় কাজ করার কথাবার্তা চলছে।

[৬] লাবণ্য বলেন, সিনেমা আর টিভিসিতে কাজ করতে সবচেয়ে বেশি ভালো লাগে। স্বাচ্ছন্দবোধ করি। নাটকে অল্প সময়ে কাজটা করতে হয়। চাপ ও তাড়াহুড়ো থাকে। ফলে নাটক বেশি ভালো লাগে না। বেশি চাপ নিতে পছন্দ করি না। সিনেমার কাজটা অনেকদিন ধরে হয়। টিভিসির কাজ একদিনে হলেও এতো চাপ থাকে না। অনেকের নাটক কিংবা সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু হয়। আমি টিভিসি দিয়ে শুরু করেছিলাম। ফলে টিভিসির প্রতি আমার আলাদা একটা টান আছে। নাটকের চেয়ে সিনেমায় কাজ করে মজা পাই বেশি। প্রোডাকশন থেকে শুরু করে সিনেমার সবকিছুই ভালো লাগে।

[৭] বাণিজ্যিক সিনেমায় কখনো অভিনয় করবো না। মুক্তিযুদ্ধ বা সাহিত্যনির্ভর সিনেমায় কাজ করতে চাই। এ ধরনের কাজই আমার পছন্দ। আমার বাবা-মায়ের পছন্দ নয় বাণিজ্যিক ধারার সিনেমা। বাবা-মায়ের পছন্দ নয়এমন কোনো কাজ কখনো করবো না আমি।

 

  • সর্বশেষ