শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজের জন্মদিনে অবসরের ঘোষণা দিলেন অভিমানী তুষার ইমরান

রাহুল রাজ: [২] দীর্ঘদিন ধরে পুষে রেখেছিলেন আশা, প্রতীক্ষায় ছিলেন একটা সুযোগের। কিন্তু শেষ অব্দি সেটা আর হয়ে উঠলোনা। নিজের জন্মদিনের দিন সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন টাইগার ব্যাটার তুষার ইমরান।

[৩] রোববার থেকে শুরু হতে যাওয়া এবারের জাতীয় লিগের শেষ ম্যাচটিও হয়তো খেলতে পারবেন না ৩৭ বছর বয়সী এ তারকা।

[৪] তবে সাভারের বিকেএসপি মাঠে ঠিকই যাবেন তুষার। সবধরনের ক্রিকেটকে বিদায় জানাতেই মূলত রোববার মাঠে যাবেন তিনি।

[৫] বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে একমাত্র ব্যাটার হিসেবে দশ হাজারের বেশি রান করেছেন তিনি। এ মৌসুমে সুযোগ ছিল ১২ হাজার রানের মাইলফলক ছোঁয়ার।

[৬] আন্তর্জাতিক ক্রিকেটে ৫ টেস্টে ৮৯ ও ৪১ ওয়ানডে ৫৭৪ রান করেছেন তুষার ইমরান। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮২ ম্যাচে ৩২ সেঞ্চুরি ও ৬৩ ফিফটিতে ৪২.৭৫ গড়ে ১১৯৭২ রান করেছেন তিনি। এছাড়া লিস্ট এ ক্রিকেটে এক সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে তার সংগ্রহ ৪৪৩৯ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়