শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০১:০৭ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথমবারের মতো ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ

মাজহারুল ইসলাম: [২] ৬০টি দেশ ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। এ বছরই প্রথম রোবট অলিম্পিয়াডের ‘ওপেন ক্যাটাগরি’ এবং ‘ফিউচার ইঞ্জিনিয়ারস’ ক্যাটাগরিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। জাতীয় পর্যায়ে অংশ নেয়া শিক্ষার্থীদের পারফরম্যান্স এবং মেধার ওপর ভিত্তি করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল নির্বাচিত করা হয়। কানাডা থেকে অনলাইনের মাধ্যমে অলিম্পিয়াডটি জাজমেন্ট এবং মনিটরিং করা হচ্ছে।

[৩] গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ অলিম্পিয়াডের মূলপর্বে দুটি টিম ঢাকা থেকে অনলাইনে অংশ নিচ্ছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এ অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব আয়োজন করে।

[৪] শুক্রবার দুপুরে অনলাইনের মাধ্যমে বিচারকদের সামনে নিজেদের রোবট প্রদর্শন করে ওপেন ক্যাটাগরিতে অংশ নেয় শিক্ষার্থীরা। এ ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে ‘ইকো এগ্রোমেট’ রোবট নিয়ে অংশ নেয় ‘পাওয়ারিয়াম’ নামের একটি দল। আর ফিউচার ইঞ্জিনিয়ারস ক্যাটাগরিতে অংশ নেয় ‘টিম প্রডিজি’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়