শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১, ১০:০৪ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২১, ১০:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লন্ডনে এক বাড়িতে অগ্নিকাণ্ডে দুই নারী ও দুই শিশু নিহত

ফাহমিদুল কবীর: [২] নিহত দুই শিশুর মধ্যে একজন দুগ্ধপোষ্য ও অপরজন সাত বছর বয়সী। প্রতিবেশীদের ভাষ্য মতে, বিকাল সাড়ে পাঁচটায় বিকট শব্দ শুনতে পান এবং এরপর অ্যাম্বুলেন্স ও ফায়ার ফাইটার ইঞ্জিন ইউনিটের শব্দ পান। মিরর

[৩] ৬টি ফায়ার ইউনিটের প্রায় ৪০ জন কর্মী আগুন নিয়ন্ত্রণে আনেন ও রেসকিউ ল্যাডারের সাহায্যে আটকে পড়া দুই শিশু ও নারীকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

[৪] একজন পুরুষ আগুন থেকে পালাতে সক্ষম হন পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সবাই শ্রীলঙ্কান বংশোদ্ভূত ছিলেন।

[৫] আগুনের সূত্রপাত নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন লন্ডন ফায়ার ব্রিগেডের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার। সম্পাদনা : মোহাম্মদ রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়