শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১, ০৮:৫৯ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২১, ০৮:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীর খানখানাবা‌দে পুকুরে পা‌নি‌তে ডু‌বে শিশুর মৃতু‌্য

কল‌্যাণ বড়ুয়া: [২] চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদ ইউ‌নিয়‌নের রায়ছটা গ্রা‌মে পুকুরের পা‌নি‌তে ডুবে রায়ছা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পা‌নি‌তে প‌ড়ে মৃতু‌্যবরণ করে। রায়ছা খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা গ্রামের প্রবাসী আবদুল মোতালেব এর কন‌্যা শিশু।

[৩] স্থানীয় ও প‌রিবার সূত্রে জানা যায়, শিশু রায়ছা বাড়ির উঠানে খেলা করার সময় পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে প‌ড়ে যায়। পরিবা‌রের সদস‌্যরা খুঁজাখুঁজির পর রায়ছা‌কে পুকুরে ভাসতে দেখে শিশু রায়ছাকে উদ্ধার করে বাঁশখালীর কালীপু‌রে রামদাস মু‌ন্সির হা‌টে ডা. ফারুক আহম‌দের চেম্বারে নিয়ে আস‌লে ডাক্তার রায়ছাকে মৃত ঘোষণা করেন।

[৪] এ ব‌্যাপা‌রে ডা. ফারুক আহমদ ব‌লেন, শুক্রবার সকালে খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা গ্রাম থেকে পুকু‌রের পা‌নি‌তে পড়া রায়ছা নামে একটি শিশু আমার চেম্বারে আসে। চেম্বারে নিয়ে আসার আগেই তার মৃতু‌্য হ‌য়ে‌ছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়