শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১, ০৩:৪৬ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২১, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ১০ দিনের ব্যবধানে শেরপুরে দুইটি বন্যহাতির মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ: জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাতা ফেকামারীর শেষ সীমানা ও ময়মনসিংহের মায়াগাছি ঝোড়ার মুখ এলাকা আজ শুক্রবার ভোরে উদ্ধার করা হয়। এ নিয়ে ১০ দিনের ব্যবধানে শেরপুর সীমান্তে দুটি বন্যহাতির মরদেহ উদ্ধারের ঘটনা ঘটলো।

এদিকে, এই ঘটনায় এবারই প্রথম জেলায় হাতি হত্যার মামলা করেছে বন বিভাগ। গত ১১ নভেম্বর বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২'এ চারজনের নামে মামলা করেছে বন বিভা‌গ। মামলায় আসামি করা হ‌য়ে‌ছে মালাকোচা এলাকার দুই ভাই আমেজ উদ্দিন ও সমেজ উদ্দিন এবং মো. আশরাফুল ও মো. শাহজালালকে। ডিবিসি টিভি

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম জানান, জায়গাটি মধুটিলা রেঞ্জের আওতায় না, এটা ময়মনসিংহের গোপালপুর বিটের অধীনে। যদিও কিছু অংশ নালিতাবাড়ী উপজেলায় পড়েছে। হাতিটির মুখে ও বিভিন্ন জায়গায় ঘাঁ ছিলো। ধারণা করছি, অসুস্থতা জনিতকারণে মৃত্যু হয়েছে হাতিটির।

তবে তদন্ত সাপেক্ষে বলা যাবে কিভাবে হাতিটির মৃত্যু হয়েছে। বন্যহাতিটি পুরুষ এবং বয়স আনুমানিক দুই বছর কেবল দাঁত উঠতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে খাদ্যের সন্ধানে পানিহাতা এলাকায় পাহাড় থেকে বন্যহাতির দল লোকালয়ে নেমে এসে ফসলের ক্ষেতে হানা দিয়ে আসছিলো।

এর আগে, গত ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকায় আরেকটি বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছিল। ফসল রক্ষা‌র্থে শ্রীবরদী উপ‌জেলার মালা‌কোচা এলাকায় সোনাঝুঁড়ির টিলায় জেনা‌রেট‌রের মাধ‌্যমে জিআই তারে বিদ্যুতের সং‌যোগ দেয় স্থানীয় কৃষকরা। রা‌তে খাবার সন্ধা‌নে এসে বিদ‌্যুৎপৃষ্ট হ‌য়ে মারা যায় এক‌টি বন‌্য হাতি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়