শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২১, ০৮:২৪ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২১, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিখোঁজ চীনা টেনিস তারকা পেং সুয়াইয়ের ইমেল নিয়ে বিভ্রান্তি টেনিসমহলে

স্পোর্টস ডেস্ক :[২] পেং সুয়াইকে নিয়ে ধোঁয়াশা বাড়ছে। সেই সঙ্গে আশঙ্কাও। আর তার মধ্যেই আবার চীনা টেনিস তারকাকে নিয়ে বিভ্রান্তিও তৈরি করছে চীনা প্রচারমাধ্যম। যা নিয়ে তীব্র আপত্তি প্রকাশ করেছে টেনিসমহল। পেং সুয়াই যে নিরাপদ, সুস্থ এবং নির্বিঘ্নে আছেন, তার প্রমাণও চাইছে টেনিসমহল। যা এখনও দিতে পারেনি পেংয়ের পরিবার কিংবা তার ঘনিষ্ঠমহল।

[৩] ৩৫ বছরের পেং উইম্বলডন ও ফরাসি ওপেনের ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন। চলতি মাসের শুরুর দিকেই পেং অভিযোগ করেছিলেন, চিনের এক প্রভাবশালী নেতা, যিনি আবার প্রাক্তন ভাইস প্রিমিয়ারও ছিলেন, তিনি যৌন নির্যাতন করেছেন তার উপর। এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। তারপর থেকে আর পেংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কোথায়, তার পরিবারও জানে না।

[৪] পেংকে অপহরণ করা হয়েছে কিনা, তা নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। তার মধ্যেই আবার ডব্লিউটিএ চেয়ারম্যান ও সিইও স্টিভ সাইমনকে বুধবার একটি ইমেল পাঠিয়েছেন পেং। তাতে দাবি করেছেন, তিনি সুস্থ। ভালো আছেন। আর তাই নিয়েই যতো প্রশ্ন। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়