শিরোনাম
◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ ◈ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো বিতর্ক কেন?

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ০৮:৩৬ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ০৮:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারী ফুটবল দলে পুরুষ খেলোয়াড়: কঠিন অভিযোগে অবাক বিশ্ব!

স্পোর্টস ডেস্ক: [২] নারী ফুটবল দলে খেলানো হয়েছে এক পুরুষ খেলোয়াড়কে। ইরানের বিরুদ্ধে এমন এক অভিযোগের আঙুল তুলেছে জর্ডান নারী ফুটবল দল। খবর প্রকাশ করেছে বৃটিশ গণমাধ্যম ডেইলি মেইল।

[৩] চলতি বছরের সেপ্টেম্বরে এএফসি অঞ্চলের এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে ইরানের কাছে ৪-২ গোলে হারের পর এ অভিযোগ তুলে জর্ডান।

[৪] তবে পাল্টা জবাবে ইরান দলের নির্বাচক মারিয়াম ইরান্দোস্ত এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তার মতে, হারের ক্ষত ঢাকতেই এমন আলোচনা সামনে নিয়ে এসেছে জর্ডান।

[৫] জর্ডানের বিপক্ষে ওই জয়ের মাধ্যমেই প্রথমবারের মতো এশিয়ান কাপের টিকিট পেয়েছে ইরান। আর তাতে দুটি পেনাল্টি ঠেকিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ৩২ বছর বয়সী গোলরক্ষক কৌদেই। ডেইলি মেইল, সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়