শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও)

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ১১:৪৭ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে ১০ কিলোমিটারে মিয়ানমারের এমপিটি নেটওয়ার্ক, চোরাচালান বৃদ্ধির আশংকা

আয়াছ রনি: [২] বাংলাদেশের সীমান্তের ১০ কিলোমিটার এলাকাজুড়ে ভয়ংকর মোবাইল নেটওয়ার্ক গড়ে তুলেছে মিয়ানমার।চোরাচালান ছড়িয়ে দিতে কক্সবাজার ও বান্দরবান সীমান্তে ব্যাপক তৎপরতা চালাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার।

[৩] মিয়ানমার পোস্টস অ্যান্ড টেলিকমিউনিকেশন্স বা এমপিটি মোবাইল সিমের কাভারেজ বাংলাদেশের অভ্যন্তরে বিস্তৃত লাভ করেছে । এ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়কে মিয়ানমারের এই নেটওয়ার্ক প্রতিরোধে সীমান্তে জ্যামার বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির পরামর্শ দিয়েছে চোরাচালান নিরোধ কেন্দ্রীয় টাস্কফোর্স।

[৪] জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরে গত ১১ নভেম্বর ময়মনসিংহ চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্সের সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদনে কক্সবাজার ও বান্দরবান সীমান্তে মিয়ানমারের মোবাইল নেটওয়ার্ক বিস্তৃতির তথ্য উঠে এসছে।

[৫] সূত্রে জানা যায়, মিয়ানমার এমপিটি সিমের কাভারেজ বাংলাদেশ সীমান্তের ৫ থেকে ১০ কিলোমিটার অভ্যন্তরে বিস্তৃত।

[৬] জানা গেছে, বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক সীমান্তের ওপারে যেন না থাকে সেজন্য দেশের নেটওয়ার্ক কন্ট্রোল করা হয়েছে। কিন্তু মিয়ানমার তাদের মোবাইল নেটওয়ার্ক কন্ট্রোল করে না। বরং সীমান্তবর্তী এলাকায় তারা মোবাইল নেটওয়ার্কের টাওয়ার সংখ্যা দিন দিন বৃদ্ধি করছে। ফলে কক্সবাজারের টেকনাফে যারা মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত, তাদের বেশির ভাগের মোবাইলেই মিয়ানমারের অপারেটরের সিম পাওয়া যায়। এর আগে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি’র ২০১৯ সালের পর্যবেক্ষণে এমন তথ্য উঠে আসে।

[৭] বিটিআরসির এই পর্যবেক্ষণে বলা হয়, কক্সবাজারে ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গারা মিয়ানমারের নেটওয়ার্ক ব্যবহার করে মোবাইল ফোনের প্রায় পুরো সুবিধাই ভোগ করছে। কক্সবাজার এলাকায় মিয়ানমারের একাধিক অপারেটরের সিমকার্ডও বিক্রি হচ্ছে। এ অবস্থা বাংলাদেশের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। তখন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের শরণার্থীবিষয়ক সেল থেকে বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে বলে জানানো হয়। বিষয়টি অবহিত হওয়ার পর সেখানে প্রাথমিক পর্যবেক্ষণে মিয়ানমারের বেতার তরঙ্গের কাভারেজ বাংলাদেশ সীমান্তের ভিতরে ঢুকে পড়ার বিষয়টি নিশ্চিত হয় বিটিআরসি। মিয়ানমারে ব্যবহৃত বেতার তরঙ্গ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের বিষয়টি আন্তর্জাতিক টেলিকম ইউনিয়নের নীতিমালার সরাসরি লঙ্ঘন।

[৮] পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রমতে, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে এরই মধ্যে মিয়ানমারের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। ২০২০ সালের ২ জানুয়ারি বাংলাদেশের অভ্যন্তরে নেটওয়ার্ক কাভারেজ বন্ধ করতে মিয়ানমারকে বার্তা দেওয়া হয়েছে।

[৯] মিয়ানমারকে পাঠানো বার্তায় বলা হয়েছে, আন্তর্জাতিক টেলিকম ইউনিয়নের নীতিমালা অনুযায়ী এক দেশের জন্য বিভাজিত বেতার তরঙ্গের কাভারেজ কোনোভাবেই অন্য দেশের সীমান্তের ভিতরে প্রবেশ করতে পারবে না। মিয়ানমার কর্তৃপক্ষ যেন এ ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ নেয়।

[১০] বিটিআরসির পর্যবেক্ষণে আরও দেখা গেছে, মিয়ানমার থেকে আগত মোবাইল নেটওয়ার্কের সিগন্যাল এখন বাংলাদেশের ১০ কিলোমিটারের বেশি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। রোহিঙ্গা ক্যাম্প থেকে এ নেটওয়ার্ক ব্যবহার করা সম্ভব হচ্ছে। ফলে বাংলাদেশি মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা আরোপ করা হলেও মিয়ানমারের নেটওয়ার্ক ব্যবহার করে সব ধরনের মোবাইল যোগাযোগ চালিয়ে যেতে পারছে রোহিঙ্গারা।

[১১] কক্সবাজারের উখিয়া এলাকায় মিয়ানমারের একাধিক মোবাইল অপারেটরের সিমকার্ড কিনতে পাওয়া যাচ্ছে। গোপনে এই সিমকার্ড বিক্রি হচ্ছে ক্যাম্প এলাকায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়