শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ০২:৫০ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চান্দগাঁও থেকে দলবদ্ধ ধর্ষণ মামলার এক আসামি গ্রেপ্তার

রাজু চৌধুরী: [২] র‌্যাব-৭ এর অভিযানে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন টেক বাজারপোল এলাকা হতে ০১ জন ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] বুধবার (১৭ নভেম্বর) র‌্যাব-৭, চট্টগ্রাম এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ নূরুল আবছার জানান, মঙ্গলবার এই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, চলতি বছরের গত ১৫ জুলাই মোছা. লায়লা বেগম (৪০) নামে নারীর মেয়েকে মো. খোকন (২৮), মো. ইব্রাহীম (৪০), মো. সাগর (২৩) এবং মো. মুন্না (২০) বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করে।

[৪] এই ধর্ষণের ঘটনায় ভিকটিম এর মা বাদী হয়ে গত ০৫ অক্টোবর চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন সেই মামলার সূত্রে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অন্যতম ধর্ষণকারী মোহাম্মদ ইব্রাহিম চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন টেক বাজারপোল এলাকায় অবস্থান করার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার র‌্যাব-৭, চট্টগ্রামের একটি দল অভিযান পরিচালনা করে আসামি মো. ইব্রাহীম (৪০)কে গ্রেপ্তার করেন। তার পিতার নাম মো. দেলোয়ার প্রকাশ দেলু।

[৫] আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে এবং তার অপর সহযোগীরা বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আটকে রেখে ভিকটিমকে ধর্ষণ করে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়