শিরোনাম
◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী ◈ ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ইরানে হামলার আশঙ্কা: নিজ নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র ◈ ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার নিউইয়র্কে মবের শিকার ভাইরাল ভিডিওটি ভুয়া ◈ নরসিংদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেপ্তার ◈ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর গ্রেফতারের দাবি সঠিক নয় ◈ ১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মাফ করলো সরকার

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ১২:৪৮ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হালদার ডলফিনসহ ৪ প্রজাতির মাছের জীবন রহস্য উন্মোচন

মাজহারুল ইসলাম: [২] বিশ্বে প্রথমবারের মত চট্টগ্রামের হালদার রুই, কালিবাউশ, মিঠা পানির ডলফিনের জীবন রহস্য উন্মোচন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষকরা জানান, ডলফিনের পূর্ণাঙ্গ জিনোম সিকুয়েন্সিংয়ে মিঠা পানির ডলফিনের মৃত্যু কারণ বের করা সম্ভব। নিউজ২৪

[৩] হালদা বিশেষজ্ঞ ড. মঞ্জুরুল কিবরিয়া জানান, ডলফিনের প্রজাতির প্লাটানিস্টা গাঞ্জেটিকার পূর্ণাঙ্গ জিনোম বিন্যাসে বাংলাদেশে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

[৪] ডলফিন ও কার্পজাতীয় মাছের বংশবৃদ্ধি বা মানসম্মত উৎপাদনের ক্ষেত্রে জিনগত ত্রুটি দূর করার জন্য জিনোম সিকুয়েন্সিংয়ের বিকল্প নেই। কেনো একের পর এক মৃত্যু হচ্ছে হালদার ডলফিনের তা নিয়ে গবেষণা করতে যেয়ে বিশ্বে প্রথমবারের মত রুই, কালিবাউশসহ চার প্রজাতির মাছেরও জীবন রহস্য উন্মোচন করেছেন গবেষকরা। তাতে শনাক্ত হয়েছে ৮২ হাজার ৭৮৮টি জিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়